You have reached your daily news limit

Please log in to continue


ঈদযাত্রায় ১৭ মার্চের ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ শনিবার ১৭ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রি শুরুর পরপরই রেলের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যাত্রীদের ব্যাপক চাপ দেখা যায়। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটি ৩০ লাখ হিট হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের ১৪ হাজার ৬৮৬ আসনের টিকিট বিক্রি হয়ে গেছে।

শনিবার সকাল ১০টার দিকে রেলের টিকিটিং ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনগুলোর কোনো আসন আর অবশিষ্ট নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন