পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী নান্নু, ফাহিমের মতে এগিয়ে বাংলাদেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১১:১৯

অক্টোবরের পর থেকেই ওয়ানডে ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় লম্বা সময় ধরে টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী ১১ মার্চ তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে। প্রতিটি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলায়, যেখানে আগের মতো ধীরগতির আর বোলিংবান্ধব উইকেট দেখা যাবে না বলে আভাস মিলেছে।


এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। একইসঙ্গে পাকিস্তান সিরিজে স্বাগতিকদেরই এগিয়ে রাখলেন তিনি, ‘সম্প্রতি দেখেছি মিরপুরে আগের স্লো ও লো উইকেট এখন হয় না। সম্প্রতি যে ধরনের উইকেটে খেলা হয়েছে সেরকম উইকেট থাকবে। আশা করছি রান করা খুব কঠিন হবে না। কম্পিটিটিভ হবে, তবে রান করা কঠিন হবে না। কিছু এডভান্টেজ তো থাকবেই, যেহেতু আমরা এই উইকেটে খেলে অভ্যস্ত। পাকিস্তান দল এখানে অভ্যস্ত না। তাই সামান্য হলেও আমরা এগিয়ে থাকব। কিন্তু অনেক আগে যে ধরনের (স্পিন) এডভান্টেজ পেতাম সেটা হয়তো পাব না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও