You have reached your daily news limit

Please log in to continue


শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানির রেসিপি

শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানির রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা।

উপকরণ

  • গরুর মাংস (পাতলা করে কেটে নেওয়া) ১ কেজি
  • টক দই ১ কাপ
  • আদা-রসুনবাটা ২ টেবিল চামচ
  • গরমমসলা ১ চা-চামচ
  • গোলমরিচগুঁড়া ১ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • ঘি আধা কাপ
  • পেঁয়াজকুচি ২ কাপ
  • ক্যাপসিকাম ৩ কাপ ৩ রঙের
  • গাজর ২৫০ গ্রাম
  • বাঁধাকপি ১টি
  • মাশরুম স্লাইস ১ কাপ
  • ফ্রেশ ক্রিম ১ কাপ
  • বাসমতী চাল ৫ কাপ (আধা সেদ্ধ)
  • জাফরান ভেজানো দুধ সিকি কাপ
  • ধনেপাতা পরিমাণমতো।

প্রণালি

  • দই, আদা-রসুন, গোলমরিচ, গরমমসলা ও লবণ দিয়ে মাংস ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
  • কড়াইয়ে ঘি দিয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রাখুন। মাংস, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি ও মাশরুম দিন।
  • মাংস সেদ্ধ হলে ক্রিম মিশিয়ে ঘন স্ট্রোগানফ গ্রেভি তৈরি করুন। হাঁড়িতে স্তর করে এবার উপকরণগুলো দিতে হবে।
  • প্রথমে চাল, এরপর মাংসের গ্রেভি দিন। এর ওপর পেঁয়াজ বেরেস্তা ও জাফরান দুধ দিয়ে দিন।
  • এভাবে আবার আরেকটি স্তর করে চাল, মাংসের গ্রেভি, পেঁয়াজ বেরেস্তা, জাফরান দুধ দিন।
  • ঢেকে কম আঁচে ২০ মিনিট দম দিন। হয়ে গেলে ওপরে ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন