আইপিএস কিনতে চাচ্ছেন, যা জানা জরুরি
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে ‘ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই (আইপিএস)’ এখন অনেকের কাছে জরুরি হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকলে ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি— সবকিছু বন্ধ। গত কয়েক বছরের তীব্র গরম আর লোডশেডিংয়ের যন্ত্রণায় ঘরে ঘরে আইপিএসের চাহিদা বেড়েছে।
ওয়াট হিসাব করা
আইপিএস কেনার আগে হিসাব করতে হবে— আপনার ডিভাইস বা যন্ত্রগুলোতে কত ওয়াট বিদ্যুৎ লাগে।
যেমন- ১টি সিলিং ফ্যান (৭৫ ওয়াট), ৪টি এলইডি লাইট (৪×১৫ = ৬০ ওয়াট), ১টি ৩২ ইঞ্চি এলইডি টিভি (৮০ ওয়াট)= মোট ২১৫ ওয়াট।
এই চাহিদায় তিনশ থেকে পাঁচশ ওয়াটের আইপিএস যথেষ্ট। কিন্তু যদি ফ্রিজ (আড়াইশ ওয়াট) যোগ করেন— তাহলে মোট ৪৬৫ ওয়াট। এখন সাতশ থেকে এক হাজার ওয়াটের আইপিএস নিতে হবে। চাহিদার চেয়ে কম হলে লোড নিতে পারবে না। বেশি হলে অপচয়। পণ্যের গায়ে ওয়াট লেখা থাকে— সেটা দেখে হিসাব করুন।
ভোল্টেজ মেলানো
আইপিএসের ভোল্টেজ ইনপুট ও আউটপুট ক্যাপাসিটি এক হয় না। স্ট্যান্ডার্ড একশ থেকে তিনশ ভোল্ট। বাসার বিদ্যুতের ভোল্টেজের সঙ্গে মিলিয়ে নিন।
যেমন: আপনার এলাকায় ভোল্টেজ ১৮০ থেকে ২৬০ ভোল্টের মধ্যে ওঠানামা করে। তাহলে একশ থেকে তিনশ ভোল্টের আইপিএস নিন। ভোল্টেজ মিল না হলে আইপিএস নষ্ট হয়ে যেতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- বিদ্যুৎ
- বিকল্প উপায়