You have reached your daily news limit

Please log in to continue


সরবরাহ বাড়লেও মাংসের বাজারের গরম কমছে না

রোজার শুরু থেকে প্রাণিজ আমিষের উৎস ব্রয়লার ও গরুর মাংসের যে দাম বেড়েছে তা আর কমছে না।

সরবরাহে কোনো ঘাটতি নেই, উল্টো চাহিদা ও সরবরাহ বাড়ার তথ্য দিয়েছেন রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজারের মাংস বিক্রেতা খোকন সরদার।

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মাংস আছে, ক্রেতাও আছে। রমজান তো দাম একটু বাড়বে। এই সময়ে গরু আনতেও খরচা বাইড়া যায়।’’

মাংস ব্যবসায়ীর এই বক্তব্য মানতে নারাজ ক্রেতা সেলিম উদ্দিন। প্রতি কেজি ৮০০ টাকা দরে প্রায় তিন কেজি মাংস কিনেছেন তিনি। টাকার দেওয়ার সময় ২০ টাকা কম দিতে চাইলেও বিক্রেতা রাজি হননি।

নিয়মিত মংস নেন দাবি করলেও কোনো ছাড় পাননি, শেষ পর্যায়ে দামের পুরোটাই পরিশোধ করেন সেলিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজার মাসে সপ্তাহের তিন-চার দিনই মাংস খাওয়া হয়। অন্যান্য সময়ে তা দুই দিন বা একদিন হয়। তারা (মাংস বিক্রেতা) জানেন এখন ক্রেতা বেশি। কেউ না কেউ নেবেই। এজন্য দাম বাড়াচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন