You have reached your daily news limit

Please log in to continue


বড় দলের বিপক্ষে লড়াই কত কঠিন, বুঝল বাংলাদেশ

আপনি যখন ‘জোড়াতালির’ একটা লিগ খেলে এশিয়ান কাপের মঞ্চে যাবেন, তখন এমন অসহায় আত্মসমর্পণটা স্বাভাবিক! যেখানে প্রতিপক্ষ চীন–উত্তর কোরিয়া, তাদের সামনে দাঁড়ানোর আগে অন্তত উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে একাধিক ম্যাচ খেলার প্রয়োজন ছিল। এ প্রয়োজনীয়তার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারও বোঝাতে পারেননি দেশের ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। তাই উত্তর কোরিয়ার সঙ্গে ৫–০ গোলের হারটা শুধু হার নয়, বাংলাদেশের জন্য একটা শিক্ষাও।

ধরুন, এই টুর্নামেন্টে বাংলাদেশ একটাও জয় পেল না। কিংবা ৯ মার্চ পার্থে উজবেকিস্তানকে হারাল। দিন শেষে কিন্তু প্রাপ্তির খাতায় এক জয়ের পাশাপাশি থাকবে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা। দক্ষিণ এশিয়ার গন্ডি পেরোনোর পর লড়াই আসলে কতটা কঠিন, এ জন্য কেমন মানের প্রস্তুতি দরকার, এসব নিয়েও নতুনভাবে ভাবতে শিখবে তারা।

চীন ও উত্তর কোরিয়া—দুই দলের বিপক্ষে দুরকম বাংলাদেশকে দেখা গেল। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে চীনের দ্রুতলয়ের প্রতি–আক্রমণ, দূরপাল্লার পাস আর ক্রসের পসরা থামিয়ে বাংলাদেশও আক্রমণ করেছে। কিন্তু আজকের চিত্র একেবারে ভিন্ন।

বাংলাদেশের আক্রমণভাগকে নিষ্ক্রিয় করে উত্তর কোরিয়া দেখিয়েছে কীভাবে রক্ষণ তছনছ করতে হয়। গোল পাঁচটা না হয়ে আট–নয়টা বা দশটা হলেও অবাক হওয়ার কিছু থাকত না। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ধরন অন্তত সেই কথাই বলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন