You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি লিগ

চট্টগ্রাম বিভাগীয় নারী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় নারী টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬। আগামীকাল ৭ মার্চ থেকে শুরু হয়ে ১২ মার্চ পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে এই টুর্নামেন্ট হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরীর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের নারী ক্রিকেটারদের জন্য একটি প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরি করা এবং তৃণমূল পর্যায়ে নারী ক্রিকেটের বিকাশ ঘটানোই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার নারী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের চারটি দলে ভাগ করা হয়েছে। দলগুলো হলো—পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব এবং টিম আইএসসিএল। ১২ মার্চ ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন