You have reached your daily news limit

Please log in to continue


অন্তর্বর্তী সরকারের শাসনামলের শ্বেতপত্র প্রকাশের দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

সদ্য বিগত মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের ১৭ মাসের শাসনামলের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

‘গণতান্ত্রিক উত্তোরণের জন্য বিগত অন্তর্বর্তী সরকারের শাসনামলের শ্বেতপত্র প্রকাশ করা ও উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ যথাযথ তদন্তের মাধ্যমে স্পষ্ট করার’ আহ্বান জানিয়েছেন ফ্রন্টের নেতারা।

কেউ ‘দোষী‘ তাকে হলে বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

বাসদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “শেখ হাসিনার বিচারের ১টির মামলার রায় ছাড়া অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারের তেমন উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হয়নি। তাছাড়া ব্যাপক মামলা বাণিজ্যের কারণে অনেক নিরীহ মানুষও হয়রানীর শিকার হয়েছে।

“সব দলের সম্মতিতে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ না করে নিজেদের মত জোর করে চাপিয়ে দিতে চাওয়ায় যে সকল প্রয়োজনীয় সংস্কার হতে পারতো তাও ভেস্তে যেতে বসেছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন