You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র থেকে ১৪ মাসে বহিষ্কার ৬৭৫ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে গত ১৪ মাসে ৬৭৫ বাংলাদেশি বহিষ্কার হয়েছেন বলে সেখানকার ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) এর মিডিয়া সেল জানিয়েছে।

এর মধ্যে ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যরা বেআইনি পথে সীমান্ত পার হওয়ার সময় ধরা পড়েন কিংবা স্বেচ্ছায় ধরা দেন।

গত ৪ মার্চ এই তথ্য দিয়েছে অভিবাসন আইনপ্রয়োগকারী সংস্থাটি।

আইসিই’র এক মুখপাত্র বলেন, ‘কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল’ এর ‘হোম অ্যাপ’ ব্যবহার করে অবৈধরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারছেন। গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামির ন্যায় দেশে ফেরার চেয়ে স্বেচ্ছায় ফিরতে চাইলে ফ্রি টিকেটের পাশাপাশি নগদ ২ হাজার ৬০০ ডলার দিচ্ছে ফেডারেল সরকার। এভাবে যারা ফিরছেন, তারা অদূর ভবিষ্যতে অন্য কোনো প্রোগ্রামে পুনরায় যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তথ্য বলছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৬ লাখ ৫ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরে আরো ১৯ লাখের মত স্বেচ্ছায় ফিরে গেছেন।

এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৩০ লাখের মত অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন বলে হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে। এর মধ্যে ৭ লাখ ১৩ হাজার জনের বিরুদ্ধে অনেক পুরনো ‘ডিপোর্টেশনের’ নির্দেশ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন