You have reached your daily news limit

Please log in to continue


নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

দেশে না থাকলেও দেশের ক্রিকেটে বরাবরই আলোচনায় সাকিব আল হাসান। দেশের জার্সিতে তার খেলা নিয়ে নতুন করে গুঞ্জন চলছে বেশ জোরেশোরেই। খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিসিবির উর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকী ক্রিকেটাররাও সাকিবকে ফেরানোর বিষয়ে কথা বলছেন। দিন দুয়েক আগে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যেমনটা বলছিলেন, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়।

গুঞ্জন ছিল আসন্ন ঘরের মাঠে পাকিস্তান সিরিজেই সাকিবকে ফেরানো হয় কি না। যদিও আপাতত সে সম্ভাবনা নেই। এরই মধ্যে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিবি। সেখানে রাখা হয়নি সাকিবকে। মূলত তার মামলার ব্যাপারে কোনো অগ্রগতি না থাকায় দেশে ফেরেননি সাকিব। ফলে খেলা হচ্ছে না এই সিরিজ, অপেক্ষা আরও বাড়ছে।

পাকিস্তান সিরিজে না খেললেও আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার আশা করছেন সাকিব। ঢাকা পোস্টকে এক খুদে বার্তায় এমনটি জানিয়েছেন সাকিব নিজেই। নিজের ফিটনেস ঠিক রাখতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন