ঘর সাজানোর ক্ষেত্রে এখন এটি হয়ে উঠেছে দারুণ জনপ্রিয়। পরিবেশবান্ধব, টেকসই এবং নান্দনিকের গুণের কারণে পাটের পণ্য দিয়ে ঘর সাজানো এখন নতুন এক ট্রেন্ড। আধুনিক ইন্টেরিয়র ডিজাইনে প্রাকৃতিক উপকরণের ব্যবহার যত বাড়ছে, ততই পাটের তৈরি নানা ধরনের আইটেম জায়গা করে নিচ্ছে ঘরের অন্দরসজ্জায়।
পাটের উপকরণ ব্যবহারের একটি বড় সুবিধা হলো হারিয়ে যেতে থাকা ঐতিহ্য জীবনে ফিরিয়ে আনা। পাটের তৈরি কার্পেট, ঝুড়ি বা ওয়াল হ্যাংগিং শুধু সুন্দর দেখায় না, বরং এগুলো দেশের হস্তশিল্প ও কারিগরদের দক্ষতাকেও তুলে ধরে।