You have reached your daily news limit

Please log in to continue


যুদ্ধের আগুনে জ্বালানি বাজার, বাংলাদেশের প্রস্তুতি কতটুকু?

বিশ্ব মানচিত্রে সরু নীল একটি রেখা; কিন্তু বৈশ্বিক অর্থনীতির শিরায়-উপশিরায় যার স্পন্দন। সেই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আসার পর থেকে বাংলাদেশে আতঙ্কের ঢেউ চোখে দেখা যায় না, কিন্তু তা অনুভব করা যায় বন্দর এলাকার গুদামে, শিল্পকারখানার উৎপাদন লাইনে, ব্যাংকের এলসি ডেস্কে, এমনকি নিত্যপণ্যের বাজারে। দূরবর্তী এক সমুদ্রপথে সামরিক হুঁশিয়ারি আমাদের জন্য কেন এত বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়- এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের লেখা।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কড়া সতর্কবার্তা দিয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালির সবচেয়ে সরু অংশ মাত্র ৩৩ থেকে ৪০ কিলোমিটার। এই সংকীর্ণ জলরেখা দিয়ে প্রতিদিন গড়ে দুই কোটি ব্যারেল তেল চলাচল করে। এ তথ্য শুধু পরিসংখ্যান নয়; এটি বিশ্ববাজারের জ্বালানি-দামের থার্মোমিটার। ঘোষণার একদিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০ শতাংশের বেশি বেড়ে গেছে। প্রশ্ন হলো, এই উথালপাতাল ঢেউ বাংলাদেশে কতটা আছড়ে পড়বে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন