এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর
গ্রেপ্তার হওয়ার আড়াই মাস পর ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করে।
তবে দুদকের আরেক মামলায় গ্রেপ্তার থাকায় এখনই মুক্তি মিলছে না এ সাংবাদিকের।
আদালতে আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রুল শুনানি শেষে আদালত রুল অ্যাবসোলিউট করে জামিন মঞ্জুর করেছেন। গত ১৯ ফেব্রুয়ারি এ মামলায় রুল জারি হয়েছিল, আজ সেই রুলের শুনানি অনুষ্ঠিত হয়।”
তবে আনিস আলমগীর এখনই মুক্তি পাচ্ছেন না জানিয়ে এই আইনজীবী বলেন, “তার বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। ওই মামলায় তাকে শোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানো হয়েছে। দুদকের মামলাটিও আমরা আইনি প্রক্রিয়ায় এগিয়ে নিচ্ছি।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাংবাদিক
- জামিন মঞ্জুর
- আনিস আলমগীর