বিড়ালকে খাবার খাইয়ে দুই সপ্তাহে আয় ২৮ লাখ টাকা
দুই সপ্তাহ শুধু বিড়ালকে খাবার দিয়েছেন, খাবার খাইয়েছেন। আর তাতেই চীনা এক তরুণ ১ লাখ ৬০ হাজার ইউয়ান আয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ লাখ ৩৭ হাজার টাকার বেশি।
চীনা এই তরুণের অর্থ উপার্জন কৌশল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
চীনা এই তরুণের নাম হুয়ান কং, জন্ম ১৯৯১ সালে, থাকেন সাংহাইয়ে। এ বছর চীনা নববর্ষের সময় তিনি এই অর্থ আয় করেন। এ বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চীনা নববর্ষ উদ্যাপন করা হয়।
চীনের সবচেয়ে বড় উৎসব চীনা নববর্ষ। এ সময়ে দীর্ঘ ছুটি থাকে, যে কারণে দেশটির প্রচুর মানুষ ভ্রমণ করেন। কেউ লম্বা ছুটির সুযোগে বেড়াতে বের হন, আবার কেউ কেউ শহর থেকে গ্রামে বা ছোট শহরে পরিবারের সঙ্গে দেখা করতে যান। বলা হয়ে থাকে, চীনা নববর্ষের সময়ই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেন।
কিন্তু ভ্রমণের সময় পোষা প্রাণীকে সঙ্গে নেওয়ার সুযোগ সবার থাকে না। তাই এই সময়ে পেশাদার প্রাণী-যত্ন সেবার চাহিদা অনেক বেড়ে যায়। হুয়ান ৯ বছর ধরে পেশাদার হিসেবে এই খাতে কাজ করছেন। তিনি নিজের একটি দল গড়ে তুলেছেন।
- ট্যাগ:
- জটিল
- চীনা নববর্ষ
- অর্থ আয়
- বিচিত্র ঘটনা