দিনমজুর থেকে অভিনেতা, এখন বেকার হয়ে অর্থকষ্টে কাঁদছেন শামীম
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১৫:৩০
ছোট পর্দা ও চলচ্চিত্রে ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসিয়েছেন অভিনেতা শামীম হোসেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে কাজের অভাবে কঠিন সময় পার করছেন তিনি। এমনকি অর্থকষ্টে আছেন বলেও জানিয়েছেন এই অভিনেতা।
শামীমের জীবনের শুরুটা ছিল আরও কঠিন। প্রায় দুই দশক আগে জীবিকার তাগিদে দিনমুজুর হিসেবে কুলিগিরি, পকেটমারি ও রিকশা চালানোর মতো কাজও করেছেন তিনি। পরে ১৯৯৭ সালে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির অফিসে পিয়নের চাকরি নেন।