ইরান যুদ্ধ: এনভিডিয়া, অ্যামাজনের দুবাই অফিস বন্ধ, বিপাকে কর্মীরা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের সংকটে পড়েছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টরা। এনভিডিয়া, অ্যামাজন ও অ্যালফাবেট তাদের দুবাই অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং প্লেন চলাচল বিঘ্নিত হওয়ায় দুবাইতে আটকা পড়েছেন গুগলের বেশ কিছু কর্মী।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা ওই অঞ্চল দিয়ে যাতায়াতকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এনভিডিয়া, অ্যামাজন ও অ্যালফাবেটের মতো বড় প্রযুক্তি কোম্পানি কাজ শুরু করেছে।
ইরানের ওপর বড় ধরনের এক হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ আরও কয়েকজন নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলি ও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এ যুদ্ধের ফলে সাধারণ জনজীবন, ইন্টারনেট সেবা, প্লেনের পথ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।