জ্বালানি নিয়ে ভারত কঠিন সমীকরণের সামনে
ভারত কার কাছ থেকে তেল কিনবে—প্রশ্নটি দেখলে মনে হয় এটি শুধু অর্থনীতির বিষয়। কিন্তু বিষয়টি এর চেয়ে গভীর। আসল প্রশ্ন হলো, ভারত তার জ্বালানি নীতি কীভাবে ঠিক করবে? শুধু বাজারদর দেখে, নাকি বড় শক্তিগুলোর চাপ সামলে কৌশলগত ভারসাম্য রেখে?
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৮৫ শতাংশই বাইরে থেকে আনতে হয়। তাই জ্বালানি নীতি কেবল অর্থনীতির বিষয় নয়।
এটি সরাসরি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত। ভারতের জন্য জ্বালানিনিরাপত্তা মানে তিনটি বিষয় একসঙ্গে দেখা। দাম, সরবরাহের নিশ্চয়তা ও ভূরাজনৈতিক ঝুঁকি। এ পটভূমিতে রাশিয়ার তেল ও যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
দীর্ঘদিন ভারত দুটি বিষয়কে গুরুত্ব দিয়েছে। কম দাম ও স্থিতিশীল সরবরাহ। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর পরিস্থিতি বদলে গেছে। এখন তেলের বাজার শুধু বাজার নয়। এটি নিষেধাজ্ঞা, শুল্ক ও জোট রাজনীতির অংশ হয়ে গেছে।
- ট্যাগ:
- মতামত
- জ্বালানি তেল