You have reached your daily news limit

Please log in to continue


৬ দিনে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল, জানাল শাহজালাল বিমানবন্দর

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্দান গত শনিবার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে পুরো অঞ্চলের বিমান যোগাযোগ ব্যাহত হয়।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরে ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।


আজ ৫ মার্চ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন