ইসরায়েলে ইরানি হামলা: ‘বেঁচে আছেন’ টারান্টিনো

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১০:৩৫

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই খবর ছড়িয়েছিল ইসরায়েলের ইরানি হামলায় প্রাণ হারিয়েছেন চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো ও তার পরিবারের সদস্যরা। স্বাভাবকিভাবেই বিদ্যুৎবেগে সেই খবর ছড়িয়ে পড়েছিল টারান্টিনোর ভক্তদের মধ্যে।


তবে স্বস্তির খবর, অস্কারজয়ী এই নির্মাতা এবং পরিবারের সদস্যরা বেঁচে আছেন, সুস্থ আছেন। নির্মাতার একটি ঘনিষ্ট সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে বিনোদনমূলক অনলাইন পোর্টাল থার্টি মাইল জোন-টিএমজেড।


ফিল্মফেয়ার ডটকমক জানিয়েছে, এক লাখ ফলোয়ারের একটি এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছিল, টারান্টিনো, তার স্ত্রী এবং সন্তানরা ইসরায়েলে ইরানি হামলায় প্রাণ হারিয়েছেন। মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়ে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় খুঁজছেন–নির্মাতার এমন ভিডিও এবং ছবিও ছড়ায় সোশাল মিডিয়ায়। এমন খবর ও ছবির সূত্র হিসেবে ‘ডেডলাইন’ নামের একটি পোর্টালের কথা বলা হয় এক এক্স পোস্টে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে