You have reached your daily news limit

Please log in to continue


এবার আর ‘চোকিং’ নয়, মুখ লুকানোর জায়গা খুঁজছে দক্ষিণ আফ্রিকা

প্রসঙ্গটি উঠতই, অবধারিতভাবেই। বিস্ময়কর ব্যাপার হলো, সংবাদ সম্মেলনের দশম মিনিটে গিয়ে, শেষ প্রশ্নটি হলো ‘চোকিং’ নিয়ে। তবে দক্ষিণ আফ্রিকা কোচ শুক্রি কনরাড সেই আলোচনার পালে বিন্দুমাত্র জোগালেন না। বরং নিজেদের ব্যর্থতা ও আত্মসমর্পণের ব্যাপারটি এতটা চরমভাবে তুলে ধরলেন তিনি, চোকিংয়ের আলোচনাই আর হালে পানি পেল না।

আইসিসি আসরের নকআউট ম্যাচ আর দক্ষিণ আফ্রিকার পরাজয়, চিরায়ত এক চিত্র। উড়তে থাকা দলের ধপাস করে মাটিতে পড়া, চাপের মধ্যে ভেঙে পড়া, মুঠো থেকে ম্যাচ ফসকে ফেলা, বছরের পর বছর, টুর্নামেন্টের পর টুর্নামেন্টে প্রোটিয়ারা এসব দেখিয়ে আসছে। তাদের ‘চোকার’ তকমা পাওয়া কিংবা বারবার ‘চোক’ করার ব্যাপারটিও এখন ক্লিশে হয়ে গেছে অনেকটা। এবারের পরাজয়কে যেমন ‘চোক’ বলতেই নারাজ প্রোটিয়া কোচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন