You have reached your daily news limit

Please log in to continue


ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার

শ্রীলঙ্কা উপকূলে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে এখন পর্যন্ত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজটি ডুবে গেছে বলে পেন্টাগন এরই মধ্যে দায় স্বীকার করেছে।

এক বিবৃতিতে শ্রীলঙ্কান নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পথ বলেছেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় তারা জাহাজের কোনো চিহ্ন পাননি, শুধু তেলের স্তর ও লাইফ র‍্যাফট দেখা গেছে। আমরা পানিতে ভাসমান লোকজনকে দেখতে পাই।

এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানি ফ্রিগেটটিতে আনুমানিক ১৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর অন্তত ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহগুলো উপকূলে আনার প্রক্রিয়া চলছে বলে নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন