You have reached your daily news limit

Please log in to continue


যুদ্ধ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে—ঝুঁকিতে বাংলাদেশের শ্রমবাজার ও জ্বালানি নিরাপত্তা

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পঞ্চম দিনে না গড়াতেই গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। বড় তিন দেশের এই যুদ্ধের আঘাত বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের অর্থনীতিতে দিতে পারে বড়সড় ধাক্কা। মধ্যপ্রাচ্য থেকে লাখো প্রবাসীর পাঠানো রেমিট্যান্স যেমন দেশের বৈদেশিক মুদ্রার জোগান ধরে রাখে, তেমনি জ্বালানি আমদানির বড় অংশও আসে ওই অঞ্চল থেকে। তাই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ বাংলাদেশের অর্থনীতি, শ্রমবাজার ও মূল্যস্ফীতির জন্যও বাস্তব হুমকি।

পুড়ছে ইরান

সোশ্যাল মিডিয়ায় যত হাতিঘোড়া মারা হোক না কেন, প্রকৃতপক্ষে এই যুদ্ধ প্রায় একতরফা। যুদ্ধের বয়স এক দিন না পেরোতেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় শুধু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিই নিহত হননি, তার সঙ্গে প্রাণ গেছে ইরান সরকারের আরও অন্তত ৪৯ জন ঊর্ধ্বতন কর্তাব্যক্তির। এখন পর্যন্ত অন্তত ১৩১টি ইরানি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে। শত শত সরকারি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। হামলা হয়েছে তেহরানের প্রধান প্রধান কেন্দ্রে। এসব হামলায় হাজারখানেক মানুষ প্রাণ হারিয়েছে। যুদ্ধের প্রথম দিনেই এক বালিকা বিদ্যালয়ে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে প্রাণ হারিয়েছে অন্তত ১৪৮ জন ছাত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন