আরব্য মেকআপের চিরায়ত আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন
আরব্য সাজ মানেই চোখের গভীর চাউনি—আইশ্যাডোতে বোল্ড রং আর লিপস্টিকে আভিজাত্য। এ দুইয়ের সমন্বয়ে সৌন্দর্যের এক চমৎকার বহিঃপ্রকাশ। আরব নারীরা তাঁদের চোখের সাজে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, যা তাঁদের ব্যক্তিত্বকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ক্ল্যাসিক্যাল সাজে এসেছে আধুনিকতার ছোঁয়া। বর্তমানে হালকা রঙের ব্যবহার এবং নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে আরব্য মেকআপে আনা হচ্ছে বৈচিত্র্য। আজকের আয়োজনে থাকছে কিছু আরব্য মেকআপ লুক এবং সেগুলো ফুটিয়ে তোলার সহজ উপায়।
ক্ল্যাসিক্যাল আরব্য লুক
এটি আরব্য সাজের সবচেয়ে আদি রূপ। এখানে চোখ, মুখ ও ঠোঁট—তিনটি অংশকেই সমান গুরুত্ব দেওয়া হয়। ম্যাট ফিনিশ ফাউন্ডেশনের ওপর কালো আইশ্যাডো দিয়ে চোখের ওপরের পাতায় মোটা করে লাইন টানা হয়। এর সঙ্গে বাদামি বা লাল লিপস্টিক ও হালকা গ্লস ব্যবহার করে এই লুক সম্পন্ন করা হয়।
- ট্যাগ:
- লাইফ
- মেকআপ
- মেকআপ টিপস