পুলিশব্যবস্থার বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পথরেখা

যুগান্তর ড. মো. রুহুল আমিন সরকার প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ১১:০৩

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ বাহিনীর ভূমিকা এবং জনআস্থার প্রশ্ন-এ তিনটি বিষয় আজ গভীরভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে একটি বিষয় স্পষ্টভাবে সামনে এসেছে : মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তা, মনোবল ও পেশাগত সক্ষমতা নিশ্চিত না হলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে ঘটে যাওয়া ঘটনাবলির আলোকে দেখা যায়, পুলিশের নেতৃত্ব, কৌশলগত প্রস্তুতি এবং জনসম্পৃক্ততার ঘাটতি নিয়ে সমাজে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে বিষয়টি আবেগ নয়, বরং বাস্তব অভিজ্ঞতা, ইতিহাস এবং প্রশাসনিক যুক্তির আলোকে বিশ্লেষণ করা জরুরি।


৫ আগস্টের আগে ও আশপাশের সময়ে দেশের বিভিন্ন স্থানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে একাধিক বাহিনী মাঠে ছিল। পর্যবেক্ষণে দেখা যায়, কিছু পেশাদার ও তুলনামূলক অধিক প্রশিক্ষিত বাহিনী মাঠপর্যায়ে অত্যন্ত সতর্ক ও বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ করে। তারা পরিস্থিতি বিশ্লেষণ করেছে দ্রুত। জনমনের তাপমাত্রা বোঝার চেষ্টা করেছে। সংঘর্ষ এড়াতে নমনীয় অবস্থান নিয়েছে। স্থানীয় বাস্তবতা অনুযায়ী কমান্ড সমন্বয় করেছে। ফলে উত্তেজনা থাকলেও তাদের সদস্যদের প্রাণহানির ঘটনা ঘটেনি-এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক শিক্ষা হিসাবে বিবেচিত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও