সাইফ-নাইমের ব্যাটে চড়ে বিসিএল ওয়ানডের শিরোপা জিতল সেন্ট্রাল জোন
ডেইলি স্টার
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ২২:৪১
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের ফাইনালে নর্থ জোনের বিপক্ষে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নিল সেন্ট্রাল জোন।
দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও মোহাম্মদ নাইমের ১৬৪ রানের বিশাল জুটিতে ভর করে এই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতল দলটি।
লিগ পর্বের ম্যাচেও নর্থ জোনকে হারিয়েছিল সেন্ট্রাল জোন। ফাইনালে ব্যাটিং ও বোলিং— উভয় বিভাগেই আধিপত্য বিস্তার করে সেই জয়রথ ধরে রাখল তারা।