না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার অভিনেতা বৈদ্যনাথ সাহা।
মঙ্গলবার সন্ধ্যায় এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
অপু বলেন, "দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ। যশোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অবস্থা খারাপ ছিল, লাইফ সাপোর্টে ছিলেন। সন্ধ্যায় মারা যান। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।"