You have reached your daily news limit

Please log in to continue


দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন।

কূটনীতিক সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশে এটিই তাঁর প্রশাসনের উচ্চ পর্যায়ের সফর। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকারের আমলে এটিই মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রথম সফর।

মার্কিন দূতাবাস সূত্র বলেছে, বিমানবন্দরে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা পল কাপুরকে অভ্যর্থনা জানান। আজ মঙ্গলবার তাঁর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে আগামীকাল বুধবার থেকে তাঁর কর্মসূচি শুরু হবে।

পল কাপুরের খসড়া সূচি অনুযায়ী, আগামীকাল সকালে তিনি বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দিন শুরু করবেন। এদিন তাঁর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যায় পল কাপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন