You have reached your daily news limit

Please log in to continue


রিজার্ভ আরও বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব করলে বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (৩ মার্চ) দিন শেষে রিজার্ভের এ পরিমাণ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

গত ২৫ ফেব্রুয়ারি দিনশেষে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি মতে রিজার্ভ দাঁড়িয়েছিল প্রায় ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলারে। তার আগে ১৭ ফেব্রুয়ারি রিজার্ভ বেড়ে দাঁড়ায় প্রায় ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি মতে রিজার্ভ ছিল প্রায় ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলারে।

চলতি বছরের ১৫ জানুয়ারি রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি মতে রিজার্ভ ছিল প্রায় ২৮ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। আর ৮ জানুয়ারির রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার আর বিপিএম-৬ পদ্ধতি মতে রিজার্ভ ছিল প্রায় ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। তবে আকুর দায় (১ দশমিক ৫৩ বিলিয়ন) পরিশোধের পর তা কমতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন