You have reached your daily news limit

Please log in to continue


চার মন্ত্রণালয়-বিভাগে চুক্তিতে নতুন সচিব নিয়োগ

সরকারের প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন এনে চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া সচিবদের মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগ, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তারা এই পদে অধিষ্ঠিত থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন