রোজায় যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরুরি
রমজান মাসে নিরাপদে রোজা রাখার পদ্ধতি এবং কোন খাবার গ্রহণ করা ভালো তা জানা গুরুত্বপূর্ণ। এই মাসে প্রতিদিন খাওয়া-দাওয়ার জন্য আপনার কাছে অপেক্ষাকৃত কম সময় থাকে, যা শরীরকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং তরল সরবরাহ করে, তাই রমজান মাসে খাদ্যের মান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদিও সব সুস্থ মুসলমানের জন্য (শিশুদের জন্য নয়) রোজা রাখা বাধ্যতামূলক। তবে যারা অসুস্থ বা যাদের স্বাস্থ্য রোজার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে- উদাহরণস্বরূপ, গর্ভবতী বা স্তন্যদানকারী নারী এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ছাড় রয়েছে।
রোজা কীভাবে শরীরকে প্রভাবিত করে?
আবহাওয়া এবং রোজার দৈর্ঘ্যের ওপর নির্ভর করে রোজা রাখা বেশিরভাগ লোক হালকা পানিশূন্যতা অনুভব করতে পারেন, যা মাথাব্যথা, ক্লান্তি এবং মনোযোগ কেন্দ্রীভূত করতে অসুবিধার কারণ হতে পারে। তবে গবেষণায় দেখা গেছে যে, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়, তবে সেজন্য রোজা ভাঙার পরে দিনের বেলায় যে পরিমাণ তরল পদার্থ হারিয়ে যায় তা পূরণ করতে পর্যাপ্ত তরল পান করতে হবে।