You have reached your daily news limit

Please log in to continue


বড় পতনে শেয়ারবাজারে লেনদেন চলছে

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় পতনের দিকে বাঁক নিয়েছে। একদিন আগেই বড় উত্থান হওয়া প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে সবগুলো সূচক ১ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের শুরুতে প্রথম ১ মিনিট অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম ঊর্ধ্বমুখি ছিল। এর পর থেকেই বড় পতনের বৃত্তে চলে যায় বাজার। দাম কমার তালিকা হু হু করে বেড়ে যায়। বেলা ১১টা পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি সিকিউরিটিজের মধ্যে মাত্র ৫৯টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ২৯১টির দাম। আর ৩৬টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন