You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াবে না: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াবে না। সোমবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি।

ফক্স নিউজের সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো সংঘাতে জড়াবে না যা বছরের পর বছর ধরে চলবে। তিনি আর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিই সুস্পষ্ট লক্ষ্য, তা হলো- ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারার নিশ্চিয়তা অর্জন করা।

ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর দেশকে ইরানি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে চান না। তিনি নিশ্চিত করতে চান যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর সেটির জন্য ইরানি শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদি হবে না। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই দেশকে বহু বছরের যুদ্ধে জড়াতে দেবেন না। আমরা ইরাক ও আফগানিস্তানে যেসব সমস্যায় পড়েছিলাম, সেই পরিস্থিতিতে আর যাবো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন