পুরুষের চেয়ে নারীর দ্বিগুণ আয়রন প্রয়োজন
bonikbarta.com
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ১৩:৪৪
পুরুষের তুলনায় নারীদের শরীরে বেশি আয়রনের প্রয়োজন হয়।
শরীরের গঠন, মাসিক ও গর্ভধারণের কারণে বেশি আয়রনের প্রয়োজন হয়। মাসিক ও গর্ভাবস্থার সময় নারীরা নিয়মিত আয়রন হারান। পুষ্টিবিদদের মতে, ১৯ থেকে ৫০ বছর বয়সী নারীদের দৈনিক প্রায় ১৮ মিলিগ্রাম আয়রন প্রয়োজন। যেখানে পুরুষদের প্রয়োজন মাত্র ৮-১০ মিলিগ্রাম। অর্থাৎ পুরুষের চেয়ে নারীদের দৈনিক ৮-১০ মিলিগ্রাম আয়রন বেশি প্রয়োজন।
নারীদের শরীরের গঠন, মাসিক ও গর্ভধারণের কারণে পুরুষের তুলনায় বেশি আয়রনের প্রয়োজন হয়।
কেন নারীদের বেশি আয়রন লাগে
১. মাসিকের সময় রক্তক্ষয়
প্রতি মাসে রক্তক্ষয়ের মাধ্যমে শরীর থেকে আয়রন বের হয়ে যায়, তাই ঘাটতির ঝুঁকি বেশি থাকে। কেবল এ কারণেই প্রতিদিন পুরুষের চেয়ে নারীর প্রায় দ্বিগুণ আয়রন প্রয়োজন।