You have reached your daily news limit

Please log in to continue


এবারও শেষ হয়নি হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ, অনিয়মের অভিযোগ

এবারও নির্ধারিত সময়ে শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজ। ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সরকারি হিসাবে ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

যদিও স্থানীয় হাওর আন্দোলনের সংগঠক ও কৃষকরা বলছেন, এখন পর্যন্ত ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। তারা বাঁধের কাজে নানা অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতির অভিযোগে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচিও পালন করেছেন।

২৭ ফেব্রুয়ারি বাঁধের কাজ পরিদর্শনে এসে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। অন্যদিকে কাজ সম্পন্ন না হওয়ায় সময় বাড়ানোর জন্য ২৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড-পাউবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন