আংশিক মেঘলা ঢাকার আকাশ, সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ১০:০১
আজ দিনের প্রথমার্ধের সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। ফলে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এসময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মেঘলা আকাশ