You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই উদ্বেগ জানালেন জামায়াত আমির

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

রোববার রাতে এক বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তবে তার সেই বিবৃতিতে ইসরায়েলের নাম এলেও আসেনি যুক্তরাষ্ট্রের নাম। একইসঙ্গে ইরানের পাল্টা হামলাকেও অকার্যকর ও পরিস্থিতি অবনতিকারী বলে মনে করেন তিনি। এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন জামায়াত আমির।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, “সম্প্রতি ইরানে সামরিক হামলা এবং এর পরবর্তী সময়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সংঘাতের বিপজ্জনক বিস্তারকে নির্দেশ করে, যা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা সৃষ্টি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন