ঢাবিতে ইফতারের মেনুতে গরুর পরিবর্তে মুরগি, বয়কটের ঘোষণা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৯:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বার্ষিক ইফতার মাহফিলের মেনুতে গরুর মাংসের পরিবর্তে মুরগি রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে ইফতার বয়কটের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের ন্যায্য প্রত্যাশা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।


রোববার (১ মার্চ) রাতে ইফতারের মেনু চূড়ান্ত করতে ঢাবির প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, এ বছরের বার্ষিক ইফতারে গরুর মাংস রাখা হচ্ছে না। এ সিদ্ধান্ত প্রকাশের পরপরই বিভিন্ন হল সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা ইফতার বর্জনের ঘোষণা দেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছর রমজান মাসে একদিন শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করে কর্তৃপক্ষ। চলতি বছর ৪ মার্চ বার্ষিক ইফতারের দিন নির্ধারণ করা হয়েছে। তবে বাজেট স্বল্পতার কারণ দেখিয়ে এবারের মেনুতে পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও