চালুর মাস না পেরোতেই দেবে গেলো শতকোটি টাকার ডিপোর ট্যাংক
কুমিল্লা অটোমেটেড পেট্রোলিয়াম ডিপো। এটি দেশের একমাত্র ডিপো, যেটির অপারেশন কার্যক্রমে কোনো হাতের স্পর্শ লাগে না। উদ্বোধন হয় গত ১৭ ডিসেম্বর। চালুর মাস না পেরোতেই দেবে গেছে ডিপোর একটি ট্যাংক। যদিও বিষয়টি পরপরই সামনে আসেনি।
‘চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন’ প্রকল্পটি তিন হাজার ৬৯৮ কোটি ৬৩ লাখ টাকার। এর আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে কুমিল্লার বরুড়া উপজেলার মগবাড়ি এলাকায় অত্যাধুনিক এ ডিপোটি নির্মাণ করা হয়। ডিপোটিতে জ্বালানি তেল গ্রহণ থেকে বিতরণ পর্যন্ত সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
দেবে গেছে একটি ডিজেল ট্যাংক
উদ্বোধনের মাস না পেরুতেই গত জানুয়ারিতে ডিপোর ১০১ নম্বর ট্যাংকটি দেবে গেছে। ১০২ নম্বর ট্যাংকটিতে পাওয়া গেছে ক্যালিব্রেশন ত্রুটি। এদিকে ট্যাংক দেবে যাওয়ার ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কিছুই জানেন না বলে দাবি করেছে ট্যাংক নির্মাতা প্রতিষ্ঠান ক্যাথওয়েল্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- অনিয়ম
- অনিয়ম-দুর্নীতি