পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

www.ajkerpatrika.com কড়াইল বস্তি প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ২২:২৯

বিগত সরকার এবং প্রশাসনের প্রতিশ্রুতির দায় বা তাদের প্রতি অভিযোগ নতুন সরকার বা সদ্য নিয়োগ পাওয়া প্রশাসকের ওপর না চাপানোর অনুরোধ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরোনো প্রতিশ্রুতির বোঝা বা অভিযোগ এখনই আমাদের ওপর চাপাবেন না। আমরা মাত্র কাজ শুরু করেছি। কিছুদিন সময় দিন, আমাদের কার্যক্রম লক্ষ্য করুন।


আজ রোববার বিকেলে কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম ও বস্তি এলাকা পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।


বর্তমান সরকার ও নতুন প্রশাসন মানুষের দুর্ভোগ কমাতে নিরলস কাজ করছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে আমাদের স্কুলশিক্ষক ও সমাজকর্মীরা তথ্য সংগ্রহ করছেন। আগামী ১০ মার্চ পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন ও কার্যক্রম শুরু হবে—কড়াইল এলাকাও সেই তালিকায় অন্তর্ভুক্ত।


প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডিজিটাল ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে কেউ যেন কোনো দালাল, টাউট বা বাটপারের খপ্পরে পড়ে ঘুষ বা অর্থ লেনদেন না করেন, সেই আহ্বান জানাই। উপকারভোগীরা তাদের নিজস্ব বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট যেটি তারা পছন্দ করবেন সে অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে অর্থ পেয়ে যাবেন। এখানে কোনো মধ্যস্বত্বভোগী, দ্বিতীয় বা তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা থাকবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও