You have reached your daily news limit

Please log in to continue


জামালপুরে পরিত্যাক্ত চালকলে মাটিচাপা টিসিবির ৭২২ বোতল তেল উদ্ধার

জামালপুরে একটি পরিত্যাক্ত চালকলে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় টিসিবির দুই লিটারের ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

ভোক্তা সংরক্ষণ অধিকারের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, রোববার বিকালে শহরের বাগেরহাটা এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আবুল মনসুরের পরিত্যাক্ত চালকলের গুদাম থেকে এসব তেল উদ্ধার করা করা হয়।

অভিযানের সময় র‌্যাব বিশাল মিয়া (২৫) ও শাহিন মিয়াকে (৩৫) আটক করে। বিশাল ওই চালকলের কেয়ার টেকার এবং মুসলিমাবাদ এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। আর শাহিন বাগেরহাটা এলকার হায়দার আলীর ছেলে এবং ট্রাকচালক।

র‌্যাব ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তবে তেলের বোতলগুলো কে বা কারা মজুদ করেছে তা জানা যায়নি।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন