You have reached your daily news limit

Please log in to continue


সকালে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, বিকেলে পতাকার স্ট্যান্ড কেটে অপসারণ

মার্চের প্রথম দিনে ফরিদপুর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ রোববার সকালে শহরের চকবাজারসংলগ্ন থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে পতাকার তিনটি স্ট্যান্ড কেটে অপসারণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাতটার দিকে কয়েকজন যুবলীগ কর্মী প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ বলে স্লোগান দেন। পরে তাঁরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, মার্চের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্বাধীনতার ইতিহাস স্মরণ করতেই এ আয়োজন করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের কোনো খবর আমরা পাইনি। ওই কার্যালয়ে এখন পতাকাও নেই। কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।’

পতাকার স্ট্যান্ড কেটে অপসারণ

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল হাসান জানান, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেনের নেতৃত্বে ছাত্রদলের নেতা–কর্মীরা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পতাকার তিনটি স্টিলের স্ট্যান্ড কেটে অপসারণ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন