You have reached your daily news limit

Please log in to continue


ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির ‘মৃত্যু’ হয়েছে উল্লেখ করে ইসলামি প্রজাতন্ত্র অবসানের আহ্বান জানিয়েছেন নির্বাসিত ইরানি রাজপুত্র রেজা পাহলভি। বাংলাদেশ সময় রোববার (১ মার্চ) সন্ধ্যার পর এক্স-এ দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রয়াত খামেনিকে ইরানি পুরাণের কুখ্যাত অত্যাচারী রাজা ‘জাহাক’ হিসেবে আখ্যায়িত করেন।

যুক্তরাষ্ট্রে অবস্থান করা পাহলভি বলেন, ‘আমাদের সময়ের জাহাক খামেনি আর নেই এবং তার সঙ্গে শাসনব্যবস্থার অনেক নিয়োগপ্রাপ্ত ও ঘনিষ্ঠরাও বিদায় নিয়েছেন।’

পাহলভি তাঁর বার্তায় ইসলামি প্রজাতন্ত্রকে ‘সন্ত্রাসের প্রজাতন্ত্র’ ও ‘দৈত্যের শাসন’ বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, জনগণের ইচ্ছা ও সাহসের মাধ্যমে এই শাসনব্যবস্থা শিগগিরই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। ইরান একটি ‘পূর্ণাঙ্গ পতন’ চায় এবং সেই লক্ষ্য অর্জনে আন্দোলন আরও জোরদার হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের বেঁচে থাকা অবশিষ্ট রাষ্ট্রীয় কর্মকর্তাদের উদ্দেশে পাহলভি আহ্বান করেন—তাঁরা যেন জনগণের কাছে আত্মসমর্পণ করেন তাঁর প্রস্তাবিত রূপান্তর পরিকল্পনার প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং আর কোনো রক্তপাত ছাড়াই ক্ষমতা হস্তান্তর করেন। খামেনির উত্তরসূরি নিয়োগের যে কোনো প্রচেষ্টা ‘আগেভাগেই ব্যর্থ’ হবে বলেও তিনি সতর্ক করেন। তার ভাষ্য মতে, নতুন কাউকে বসানো হলেও তিনি বৈধতা পাবেন না এবং বর্তমান শাসনের অপরাধের অংশীদার হিসেবে বিবেচিত হবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন