ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

www.ajkerpatrika.com ইরান প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ২১:৫১

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম মার্কিন বাহিনীর পক্ষ থেকে প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের তিনজন সেনাসদস্য নিহত হয়েছেন।


সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, নিহত তিন সেনাসদস্য ‘কিলড ইন অ্যাকশন’ (কেআইএ) বা সরাসরি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া এই অভিযানে আরও পাঁচ মার্কিন সেনাসদস্য ‘গুরুতর আহত’ হয়েছেন। সামরিক নিয়ম অনুযায়ী, নিহত সেনাসদস্যদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাঁদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে না।


ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাদের বীর সেনাদের জীবন উৎসর্গ হতে পারে এবং আমাদের হতাহতের ঘটনা ঘটতে পারে। যুদ্ধে প্রায়ই এমনটি হয়ে থাকে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও