ঈদের নাটক ‘হ্যাপি ডিভোর্স’, অভিনয়ে জোভান-পায়েল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১৩:১১

এক দম্পতির সন্তানধারণের গল্প নিয়ে রোজার ঈদের জন্য বানানো হয়েছে নাটক ‘হ্যাপি ডিভোর্স’।


একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে নাটকটি নির্মাণ করেছেন তপু খান। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।


নির্মাতা তপু বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণ। ঈদ উপলক্ষে ইউটিউব চ্যানেলে প্রচার হবে 'হ্যাপি ডিভোর্স'।


নাটকটি নিয়ে জোভান বলেন, "নাটকে আমি ও পায়েল স্বামী-স্ত্রী। মূলত আমাদের সন্তান নেওয়াকে ঘিরেই গল্প। নানা রকম হাস্যরসের মধ্য দিয়ে বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। গল্পটা খুব সুন্দর। সবাই মিলে চেষ্টা করেছি একটি ভালো কাজ উপহার দেওয়ার। সবার ভালো লাগলে আমাদের চেষ্টা সফল হবে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও