একটানা গুলির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর

প্রথম আলো চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১১:০৮

‘সাহ্‌রির খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে একের পর এক গুলির শব্দে ভয়ে ঘুম ভেঙে যায়। দুই-তিন মিনিট ধরে চলে একটানা গুলি। তারপর থামে। এরপর আর ঘুম হয়নি।’


মাদ্রাসার ছাত্র দারাজ হোসেনের চোখে-মুখে ভয়। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরের চন্দনপুরার যে ভবন লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে, তার পাশেই দারাজদের বাসা। স্মার্ট গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের প্রতিবেশী এই ছাত্র গতকাল বিকেলে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রথম আলোর কাছে। সে বলে, এ ঘটনার পর থেকেই সবার মধ্যে আতঙ্ক আর ভয় কাজ করছে।


ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাসভবনের কাছে একটি আবাসিক মাদ্রাসাও রয়েছে। ওই মাদ্রাসার আবাসিক ছাত্র মোহাম্মদ রাফি। অন্য সবার মতো সে–ও সাহ্‌রির খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। এলাকার অন্য বাসিন্দার মতো তারও ঘুম ভাঙে গুলির শব্দে। গতকাল বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম আলোকে সে বলে, হঠাৎ করে গুলির শব্দ শুনতে পায় তারা। একটানা ৮ থেকে ১০টি গুলির শব্দ শোনা যায়। মাত্র দুই-থেকে তিন মিনিটের মধ্যে এসব গুলি করা হয়। এরপর আবার সব নীরব। কিন্তু তাদের মনে ভয় ঢুকে গেছে।


এর আগে গত ২ জানুয়ারি মোস্তাফিজুর রহমানের বাসভবন লক্ষ্য করে গুলি করেছিল সন্ত্রাসীরা। গুলিতে বাসার জানালার কাচ ভেঙে গিয়েছিল। বাসার দরজায়ও গুলি লাগে। এর পর থেকে বাসাটি পুলিশের পাহারায় ছিল। পুলিশের পাহারার মধ্যেই ভবনটিতে আবারও গুলির ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


মোস্তাফিজুর রহমানের এক ভাই মুজিবুর রহমান ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও