বেইলি রোড অগ্নিকাণ্ডের দুই বছর, বিকেলে নিহতদের স্মরণে ফাতেহা পাঠ

ঢাকা পোষ্ট বেইলি রোড প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১১:০৫

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ৪৬ জন প্রাণ হারানোর দুই বছর পূর্ণ হলো আজ। কিন্তু আজও পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে সেই ভবন। ভবনটির নকশা, ব্যবহার সনদ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তদারকি নিয়ে নানা অনিয়ম ও গাফিলতি থাকলেও এখনও ঘটনার পূর্ণাঙ্গ বিচার ও দায় নির্ধারণ হয়নি।  


রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের সামনে ওই ঘটনায় নিহতদের স্মরণে ফাতেহা পাঠ ও নীরবতা পালন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।


কর্মসূচিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা, দায়ীদের বিচারের দাবির পুনর্ব্যক্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও