You have reached your daily news limit

Please log in to continue


নতুন ভোরেও হামলায় কাঁপছে তেহরান, বেসামরিক প্রাণহানি অন্তত ১৩৩

ইরানের রাজধানী তেহরান মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে। আজ রোববার ভোরেও দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি-মার্কিন হামলা অব্যাহত আছে। এই হামলায় ইরানে অন্তত ১৩৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির

বিবিসি জানিয়েছে, তেহরানে এখন সূর্য উঠছে, যেখানে কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার ইরানের রাজধানী কয়েক ডজন প্রাণঘাতী মার্কিন-ইসরায়েলি হামলার শিকার হয়েছে এবং সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু সত্ত্বেও এই বোমা হামলা অব্যাহত থাকবে বলে ট্রাম্প সতর্ক করেছেন।

আজ সকালে ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে। যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্য দেখা যায়। তারা জানিয়েছে, ‘সেন্টকম এখন নির্দেশ অনুযায়ী দ্রুত এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন