You have reached your daily news limit

Please log in to continue


হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

তেল পরিবহনের অন্যতম গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। সরু সামুদ্রিক এ পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।

ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বলছে, ‘হরমুজ দিয়ে আর কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’

হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবাহিত হয়।

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ হলো হরমুজ প্রণালী। এই পথ দিয়েই বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন