You have reached your daily news limit

Please log in to continue


রোমাঞ্চকর শেষ ওভারে শ্রীলঙ্কা নিল ২২ রান, পাকিস্তান জিতল ৫ রানে

৫ রানে জয়ী পাকিস্তান

শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ২৮ রান। বোলার ছিলেন শাহিন আফ্রিদি, ব্যাটিংয়ে দাসুন শানাকা।

প্রথম বলে চার, এরপর টানা তিন বলে ছক্কায় ৪ বলেই ২২ রান তুলে ফেলেন শানাকা। তবে শেষ দুই বলে যখন ৬ রান দরকার—সেই সমীকরণ আর মেলাতে পারেননি শ্রীলঙ্কা অধিনায়ক। শাহিন দুটি ডেলিভারিই ওয়াইড ইয়র্কার করেছিলেন। এর মধ্যে শেষ বলটি ওয়াডের মার্ক ছুঁয়েই উইকেটকিপারের গেছে। আম্পায়ার বৈধ ডেলিভারি হিসেবে গণ্য করার পর শ্রীলঙ্কা কোচ জয়াসুরিয়াকে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। হতাশ ছিলেন শানাকাও। পাকিস্তানের করা ৮ উইকেটে ২১২ রান তাড়ায় শ্রীলঙ্কা থেমেছে ৬ উইকেটে ২০৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর

  • পাকিস্তান: ২০ ওভারে ২১২/৮ (ফারহান ১০০, ফখর ৮৪, উসমান ৮*; মাদুশঙ্কা ৩.৩৩, শানাকা ২/৪২)।
  • শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০৭/৬ (শানাকা ৭৬*, রত্নায়েকে ৫৮, মিশারা ২৬; আবরার ৩/২৩, নেওয়াজ ১/২১)।
  • ফল: পাকিস্তান ৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাহিবজাদা ফারহান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন