আমি নাক গলাতাম কিন্তু পাকিস্তান বেশ ভালো করছে: পাক-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮

যুদ্ধে হস্তক্ষেপের মাধ্যমে ‘শান্তি’ আনতে সবসময় এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এমনকি সরাসরিই পাকিস্তানকে সমর্থন জানিয়ে দিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্প বলেন, ‘আমি (হস্তক্ষেপ) করতাম, কিন্তু সেখানে চমৎকার প্রধানমন্ত্রী এবং একজন দক্ষ জেনারেল আছেন। তাঁদের নেতৃত্ব অত্যন্ত বলিষ্ঠ। দুজনকেই আমি খুব শ্রদ্ধা করি। আমার মনে হয় পাকিস্তান বেশ ভালো করছে।’


গতকাল শুক্রবার পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প এসব কথা বলেন। একদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘ওপেন ওয়ার’-এর ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের এই বক্তব্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও